
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কথিত হানিট্রাপ চক্রের সদস্য বৃষ্টি খাতুনের বিচারের দাবিতে মানববন্ধন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কথিত হানিট্রাপ চক্রের সদস্য বৃষ্টি খাতুনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (০৮ মার্চ ২০২৬) বিকেলে গোবিন্দগঞ্জ থানা চার মাথা মোড়ে স্থানীয় গুমানীগঞ্জ ইউনিয়ন জরিপ পুর বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে বৃষ্টি খাতুনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বক্তব্য রাখেন মোছা: কমেলা বেগম মোছা: ছফুরা বেগম মোছা: তুহিন বেগম মোছা: মল্লিকা বেগমমোছা: রাশেদা বেগম মোছা: শাহিনুর বেগম
এলাকায় দীর্ঘদিন ধরে হানিট্রাপ চক্রের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে তারা গোবিন্দগঞ্জ থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
© All rights reserved © 2025
Leave a Reply