
মালয়েশিয়া-ওমান-বাহরাইনের শ্রমবাজার খুলতে উদ্যোগ নিচ্ছে সরকার- প্রতিমন্ত্রীর নুরুল হক নুর জানান!
মোঃ নুর নবী
মালয়েশিয়া, ওমান ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী তিন মাসের মধ্যে অন্তত দুই-একটি বন্ধ বাজার চালুর লক্ষ্য নির্ধারণের পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো এবং প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর সরকারের এই অগ্রাধিকারের কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়া, প্রতারণায় জড়িত রিক্রুটিং এজেন্সির নিবন্ধন স্থগিত এবং দীর্ঘদিন বন্ধ বা সীমিত থাকা শ্রমবাজার পুনরায় চালু– এই তিনটিকেই তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে নিয়েছে সরকার।
তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যেই অন্তত দুই–একটি বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কয়েকটি দেশের ক্ষেত্রে অভিবাসন ব্যয় নির্ধারণ করে তা কার্যকর করার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সির লাইসেন্স রয়েছে। তবে এদের সবাই সঠিকভাবে কাজ করছে না। অনেকেই সাব-এজেন্সির মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করছে, যার ফলে নির্ধারিত খরচের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ গুনতে হচ্ছে প্রবাসগামীদের। এতে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, এমনকি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে। তিনি জানান, যেসব এজেন্সির বির
© All rights reserved © 2025
Leave a Reply