
সুজন মহুরী’র হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আইনজীবী সহকারী অমিতাভ চন্দ্র রায় সুজন এর হত্যার বিচার দাবিতে গাইবান্ধা জেলা বারের আইনজীবি সহকারি সমিতির আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জাজ কোর্ট চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ করেন আইনজীবি সহকারি সমিতির নেতৃবৃন্দ, সদস্যগণ ও নিহত সুজন মহুরীর গর্ভধারিনী মা, সহধর্মীনি স্ত্রী,আপন ভাই, স্থানীয় সচেতন প্রতিবেশী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ মানববন্ধনে বক্তারা,সুজন মহুরী’র হত্যাকারীদের দ্রুত চিহৃিন্ত করে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাহার বাজার এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনজীবি সহকারি (মুহুরী) শ্রী অভিতাভ চন্দ্র রায় সুজন মহুরী নিহত হয়।
© All rights reserved © 2025
Leave a Reply