
পলাশবাড়ীতে ইউএনও’র গোপন ভিডিও রেকর্ড ধারণ করার প্রধান শিক্ষক আটক ।থানায় জিডি
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মদ এর গোপন ভিডিও রেকর্ড মোবাইল ফোনে ধারন করায় উম্মে মাহাবুবা সোমা নামে এক প্রধান শিক্ষকে আটক করা হয়েছে।
পরে তার বিরুদ্ধে উপজেলা পরিষদের সিএ আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় জিডি করেছেন বলে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার হোসেন।
১৬ ফ্রেব্রুয়ারী সোমবার বিকেলে গোপন ভিডিও রেকর্ডের সময় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটককৃত প্রধান শিক্ষক সাতার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন বলে নিশ্চিত করা হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান, আটককৃত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে থানায় প্রাথমিক ডিজি করা সহ মোবাইল ফোন জব্দ করার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করা হয়েছে।পরে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
© All rights reserved © 2025
Leave a Reply