
রামগঞ্জে সমেষপুর গ্রামে আবারও বসতঘরে আগুন
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামে বসতঘরে আগুন দিয়েছেন দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটে রোববার গভীর রাতে ওই গ্রামের নজির ভেন্ডারের বাড়ির সফিকুল ইসলামের বসতঘরে। সফিকুল ইসলামের পেশায় একজন রাজমেস্ত্রী ও বিএনপি দলের কর্মী। জানা যায়, রাতে আধাঁরে দূর্বৃত্তরা বসতঘরে আগুন দিয়ে পালিয়ে, আগুনে লেলিহান দেখে সফিকুল ইসলাম ও পরিবারের লোকজন চিৎকার দিলে বাড়িরসহ আশপাশের লোকজন ছুটে আসেন এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে তাঁর প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়।
এর আগে শুক্রবার রাতে একই গ্রামের নুর হোসেনের বসত ভবনে আগুন দিয়েছেন দূর্বৃত্তরা। নুর হোসেন রামগঞ্জ বাজার ব্যবসায়ী ও জামায়াত কর্মী।
এ সব ঘটনায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা তীব্র নিন্দা জানিয়ে ঘটনা সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আহবান জানান আইনশৃঙ্খলা বাহিনীকে।
© All rights reserved © 2025
Leave a Reply