1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বাউফলে জামায়াত কার্যালয়ে পুলিশের তল্লাশি:

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

বাউফলে জামায়াত
কার্যালয়ে পুলিশের তল্লাশি:
বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে পুলিশের তল্লাশি অভিযানকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাউফলের নাজিরপুরে অবস্থিত জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ ছাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের নেতৃত্বে ‘মানবিক বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি বাউফলে একটি জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঐতিহাসিক পাবলিক ফিল্ডে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে দলের নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি অভিযোগ করে বলেন, জনসভা প্রস্তুতির অংশ হিসেবে সোমবার রাতে দলীয় কার্যালয়ে কাজ চলাকালে একটি ট্রিপল নাইনে ফোনকলের সূত্র ধরে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পুলিশ সেখানে তল্লাশি চালায়। ওই সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
ড.শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, এ ধরনের তল্লাশি অভিযান অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে দেখা গেছে, যা এখন আবার ফিরে আসছে। তিনি বলেন, যে নম্বর থেকে ট্রিপল নাইনে ফোন করা হয়েছে, সেটি এখনো পুলিশ শনাক্ত করতে পারেনি—অথবা শনাক্ত করলেও প্রকাশ করতে সাহস পাচ্ছে না। এতে পুলিশের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনার মাধ্যমে বাউফল থানার ওসি তার প্রশাসনিক নিরপেক্ষতা হারিয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি যদি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ধারণা—বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারকে শোকজ করার ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, এ পর্যন্ত জামায়াতে ইসলামীর অন্তত ৩৮ জন নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে নারী নেত্রীও রয়েছেন।
আগামী ৬ ফেব্রুয়ারির জনসভা এবং ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়—সে জন্য ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।####
বাউফল প্রতিনিধি
তারিখ:০৪/০২/২৬ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :