
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে গোবিন্দগঞ্জে ব্যাপক প্রস্তুতি, ফ্লাইওভার উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় (হাইস্কুল) মাঠে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের ব্যস্ততা বেড়েছে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় তাঁরা গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠের সার্বিক পরিবেশ ও প্রস্তুতি ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গোবিন্দগঞ্জবাসীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সফরকালে গোবিন্দগঞ্জ ফ্লাইওভারের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
তবে গোবিন্দগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা শুধু ফ্লাইওভার উদ্বোধনেই সীমাবদ্ধ নয়। তাঁদের অন্যতম প্রধান দাবি—গোবিন্দগঞ্জে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) প্রতিষ্ঠা এবং মহিমাগঞ্জ সুগার মিল পুনরায় চালু বা উদ্বোধনের কার্যকর উদ্যোগ গ্রহণ।
স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরে গোবিন্দগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন ও কর্মসংস্থানের দাবিগুলো গুরুত্ব পাবে। ইপিজেড প্রতিষ্ঠা এবং মহিমাগঞ্জ সুগার মিল চালুর বিষয়ে ইতিবাচক ঘোষণা এলে পাল্টে যেতে পারে গোবিন্দগঞ্জের অর্থনৈতিক চিত্র।
এখন গোবিন্দগঞ্জবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর আগমন শুধু আনুষ্ঠানিক সফরে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করবে।
Leave a Reply