
বাউফলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা:
বাউফল প্রতিনিধি :
নারী শিক্ষার্থীদের
নিরাপত্তা নিশ্চিত করা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং পুলিশের বিশেষ সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে পটুয়াখালীর বাউফলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ পুলিশের প্রিডেইল প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। বাউফল থানা এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকা জাহানারা বেগম।
উক্ত সভায় ওসি মো:সিরাজুল ইসলাম বলেন, নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা করা পুলিশের অন্যতম দায়িত্ব। কোনো নারী বা কিশোরী নির্যাতন, হয়রানি কিংবা জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার হলে ভয় বা সংকোচ না করে পুলিশের সহযোগিতা নেওয়া উচিত। ভুক্তভোগীর পরিচয় ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রেখে পুলিশ সার্ভিস ডেস্ক থেকে ২৪ ঘণ্টা বিনামূল্যে সেবা দিবে। এ সেবা পেতে কাউকে কোনো অর্থ প্রদান করতে হবে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেকোনো সমস্যায় দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করবে এবং নিজেদের পাশাপাশি অন্যদেরও সচেতন করবে।
ওসি জানান, বাউফল থানায় নারী ও কিশোরীদের জন্য বিশেষ পুলিশ সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। এ ডেস্কে সার্বক্ষণিক একজন নারী সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন। ফলে ভুক্তভোগীরা স্বাচ্ছন্দ্যে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন এবং প্রয়োজনীয় সহায়তা পাবেন।
বাউফল প্রতিনিধি:
১৫/১১/২০২৬
০১৭২৫০৯৮৭৬৪
Leave a Reply