1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

আওয়ামীলীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তীতে আলোচনা সভা ও র‍্যালী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২০১ Time View

আওয়ামীলীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তীতে আলোচনা সভা ও র‍্যালী

পলাশ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালী করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ। ২৩ জুন রবিবার সকালে আলোচনা সভা ও দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে র‍্যালীটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে আলোচনা সভা ও র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহেল রানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব ছনিয়া আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।

এসময় জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা র‍্যালীতে অংশ নেয়। র‍্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :