1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ইস্টার্ন গেট গাবতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী গাজী নাসির উদ্দিনের ইন্তেকাল ।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭১২ Time View

ইস্টার্ন গেট গাবতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী গাজী নাসির উদ্দিনের ইন্তেকাল ।
রেজোয়ান রাজা (খুলনা):
খুলনার খানজাহান আলী থানার ইস্টার্ন গেট গাবতলা এলাকার এবং খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আলহাজ্ব গাজী নাসির উদ্দিন ২২ জুন বেলা সাড়ে ৪ টায় খুলনা দেবেন বাবু রোডের নিজ বাসভবনে কিডনি জনিত কারণে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ১ ছেলে,৩ মেয়ে সহ বহুগুনোগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত সাড়ে ৯ টায় ইস্টার্ন গেট গাবতলা ঈদগা ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ রেজাউল হক, সৈয়দ জাকির হোসেন, ডলার চৌধুরী, মিয়া ইমলাখ হোসেন, খুলনা বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ তাসলিম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান, কোষাধক্ষ্য দিলীপ সাহা, মোহাম্মদ শরিফুল ইসলাম রাসু, মেহেদী হাসান সহ সমিতির সকল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :