
গাইবান্ধা পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
গাইবান্ধার পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি ২০২৪ পরীক্ষায় জিপি ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে সোমবার দিনব্যাপী হোপ ইন্টার ন্যাশনাল স্কুল এর আয়োজনে বিদ্যালয় চত্বরে সাবেক অধ্যক্ষ নাজনীন বেগম এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
হোপ ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক মতিয়ার রহমান লাভলু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এইচ এম নকিবুল হাসান,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মহব্বত জান চৌধুরী, সাংবাদিক মাসুদার রহমান মাসুদ সহ প্রমুখ। সমাবেশে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানোনা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ অন্যান্য অতিথিগণ। শেষে অতিথি শিল্পী জেরিন ও হ্যাপীসহ স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2025
Leave a Reply