
কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর অবসরে
সাইফুল আলম দুলাল (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ
উত্তম কুমার কর এঁর সুদীর্ঘ কর্মজীবনের (৯ মে) ছিলো শেষ দিন।
বৃহস্পতিবার (৯ মে) দীর্ঘ ৩১ বছরের কর্ম জীবন শেষে তাঁর প্রিয় প্রতিষ্ঠান কেন্দুয়া সরকারি কলেজের নতুন পুরোনো ছাত্র/ছাত্রী ও সহকর্মীদের ছেড়ে অনেকটা অশ্রুসিক্ত চোখে অবসরকালীন বিদায় নেন তিনি । তখন উপস্থিত সকলের মাঝেও ছিলো বিষণ্নতার দীর্ঘশ্বাস ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক পিপিএম সেবা, কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র/ছাত্রী ও সুধীজন ।
বুধবার (৮ মে) তিনি তাঁর এক ফেইসবুক স্ট্যাটাসে জানান, আমি ১ নভেম্বর ১৯৯৩ সালের সোমবার পূর্বাহ্নে প্রভাষক (বাংলা) পদে কেন্দুয়া ডিগ্রি কলেজ, কেন্দুয়া, নেত্রকোণায় যোগদান করি । কলেজটি তখন ছাত্র-শিক্ষক সংকট, অবকাঠামোগত এবং শিক্ষাবান্ধব পরিবেশের অপ্রতুলতায় ভুগছিল । দীর্ঘ আঠারো বছর পর সকলের আশীর্বাদ ও ভালোবাসায় পদোন্নতি পেয়ে ১৭ ফেব্রুয়ারি ২০১১ সালে আমি কেন্দুয়া ডিগ্রি কলেজ, কেন্দুয়া, নেত্রকোণায় অধ্যক্ষ পদে যোগদান করি । বিনয়ের সাথে বলতে চাই যা পারিনি সে ব্যর্থতা একান্তই আমার, যেটুকু অর্জন সে সফলতা আপনাদের ।
© All rights reserved © 2025
Leave a Reply