1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

আলোচনায় শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য বাউল ছালমা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৫৪ Time View

আলোচনায় শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য বাউল ছালমা

>নিরলস ছুটে বেড়াচ্ছে ভোটারদের কাছে কাছে, “ছালমা বলছেন বিজয় আমার নিশ্চিত”

ঝালকাঠি প্রতিনিধিঃ-

৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর তৃতীয় ধাপে ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন জাতীয় অপরাজিতা, বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতা, বিটিভি ও বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী ও বর্তমান জনপ্রিয় নারী ইউপি সদস্য মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা)। তিনি জড়িয়ে আছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, পেয়েছেন একাধিক সম্মাননা ও সনদ পত্র। এছাড়াও ছালমা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী ক্যাটাগরিতে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ “জয়িতা”, নিজ এলাকার জনপ্রিয় নারী ইউপি সদস্য, উপজেলা শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী ও নির্বাহী সদস্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ টেলিভিশনে দুইটি বিষয়ের উপর নিয়মিত কণ্ঠশিল্পী, বাংলাদেশ বেতার বরিশালের নিয়মিত বাউল কণ্ঠশিল্পী, বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, রাজাপুর উপজেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক সম্পাদক, নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “বাউল ছালমা শিল্পীগোষ্ঠী” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, (উক্ত সংগঠনটিও বিটিভির তালিকাভুক্ত), উপজেলা অপরাজিতা নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক, জেলা অপরাজিতা নারী নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য, রাজাপুর সংবাদিক ক্লাবের নির্বাহী সদস্য ও ২০২৪ ইং সালের উপজেলা পরিষদ নির্বাচনে নিজ উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করায় বিভিন্ন পেশাজীবি ও খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন বলে জানা যায়। এছাড়াও বাউল ছালমা দিন-রাত ছুটে বেড়াচ্ছেন সাধারণ ভোটারদের কাছে কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :