
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট থেকে মেঘারচর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ স্থানীয়দের। সড়কের কোথাও কোথাও খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের সংস্কার বা মেরামতের কার্যকর উদ্যোগ না থাকায় দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
বর্ষাকালে সড়কের গর্তে পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন ও স্থানীয় ব্যবসায়ীদের চলাচলে চরম সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয়দের প্রশ্ন—“এই সড়কটির দিকে দেখার কি কেউ নেই?” দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফকিরহাট থেকে মেঘারচর পর্যন্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেবে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক করবে।
© All rights reserved © 2025
Leave a Reply