1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

রাজধানীতে বসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক সমাবেশ, -১২ আগস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

রাজধানীতে বসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক সমাবেশ, -১২ আগস্ট

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

মাদ্রাসা শিক্ষা ব্যবস্হার উন্নয়ন, শিক্ষক সমাজের ঐক্য সুসংহতকরন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা -ভাবনা ও অবদান নিয়ে আগামী ১২ আগস্ট ২০২৬ (বুধবার) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ঢাকা- এ অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, ড,আ ন ম এহসানুল হক মিলন, মাননীয় শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সভায় সভাপতিত্ব করবেন মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি এবং সদস্য, শিক্ষক -কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রানালয়।

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলা থেকে মাদ্রাসা শিক্ষক, শিক্ষাবিদ,জাতীয় পর্যায়ে শিক্ষক নেতা এবং বিশিষ্ট ইসলামী স্কলাররা এ সমাবেশে অংশগ্রহন করবেন। বক্তরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্হার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা খাদে অবদান নিয়ে আলোচনা করবেন।

সমাবেশে জাতীয় পর্যায়ের শীর্ষ মাদ্রাসা শিক্ষক নেতৃবৃন্দ ও ইসলামী স্কলারদের মূল্যবান বক্তব্য থাকবে। এছাড়া ও শিক্ষক সমাজের বিভিন্ন দাবি, শিক্ষা ব্যবস্হার উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মত বিনিময় করা হবে।

সমাবেশের সার্বিক সফলতা কামনা করেছেন ড, মোঃ আহম্মদ উল্লাহ, সভাপতি, এমফিল -পি এইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম। তিনি দেশের সকল মাদ্রাসা শিক্ষক, আলেম – ওলামা ও সংশ্লিষ্টদের যথা সময়ে উপস্হিত থেকে সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা শিক্ষক সংগঠনের উদ্যোগে এ জাতীয় শিক্ষক আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা,এই আয়োজন মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ও শিক্ষক সমাজের ঐক্যকে আরও সূদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“তারিখ” ০৫/০৮/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :