1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

মিঠাপুকুরের উন্নয়নে এক ছাতার নিচে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের নিয়ে মতবিনিময় সভায় এমপি জেবা আমিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২২ Time View

মিঠাপুকুরের উন্নয়নে এক ছাতার নিচে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের নিয়ে মতবিনিময় সভায় এমপি জেবা আমিন

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত নারী আসনের(৩১২)সংসদ সদস্য জেবা আমিন খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সেক্রেটারি মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার,শাহ হাফিজুর রহমান ফকির সভাপতি পেশাজীবী সংগঠন ও দুর্গাপুর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি,জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা,উপজেলা সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হক ইমন,ফারুক হোসেন চেয়ারম্যান ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ,আবুল হাসনাত রতন চেয়ারম্যান ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ, নুরুল হুদা আশরাফী সভাপতি যুব ও ক্রীড়া বিভাগ ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়ন শাখা আব্দুল আখের বিশিষ্ট ঠিকাদার সহ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ এবং সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

মিঠাপুকুর উপজেলা পরিষদ হল রুমে (১২ই জুলাই) আয়োজিত উপজেলা নির্বাহী অফিসারের মোঃ পারভেজের সভাপতিত্বে এই সভায় এলাকার সার্বিক উন্নয়ন,চলমান কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মাঠপর্যায়ে সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন,সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং প্রান্তিক পর্যায়ের মানুষের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মতবিনিময় সভায় এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।সভায় উপস্থিত সরকারি কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং এমপির কাছে এলাকার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

রংপুর-৫ (মিঠাপুকুর) ও ৬ (পীরগঞ্জ) আসনের সংসদীয় তদারকির দায়িত্বে থাকা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।দর্শনীয় স্থানসমূহ পরিদর্শনের পাশাপাশি তিনি ‘জাগ্রত জননী’ ভাস্কর্যটি ঘুরে দেখেন। ভাস্কর্যটি আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক হিসেবে উল্লেখ করে এটিকে যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ওপর তিনি জোর দেন।এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এবং সবশেষে উপজেলা চত্বরে কদম গাছের চারা রোপণ ও সংরক্ষণের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি টানেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :