1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক লুন্ঠিত কাভার্ড ভ্যান ও ৬১৪ পিস কম্বল উদ্ধারসহ ০৫ জন ডাকাত গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২২ Time View

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক লুন্ঠিত কাভার্ড ভ্যান ও ৬১৪ পিস কম্বল উদ্ধারসহ ০৫ জন ডাকাত গ্রেফতার।

মোঃ রাজিবুল ইসলাম রাজিব ( ঢাকা ব্যুরো)

ভুক্তভোগী মোঃ ইব্রাহিম খন্দকার (৩০), পিতা- মোঃ আঃ হান্নান খন্দকার, মাতা-মোছাঃ ফাতেমা, সাং-দড়ি নগুয়া, ৯নং ধারা ইউপি, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ ও তার কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো-গ-১৪-০৮৩১ এর ড্রাইভার মোঃ মাসুদ মিয়া (২৫), পিতা- চাঁন মিয়া, মাতা- ফিরোজা আক্তার, সাং-বড় চিলাঘাই, ৩নং ভাইটকান্দি ইউপি, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ গত ০৫/০৭/২০২৬ খ্রিঃ ভোর অনুমান ০৪.৪৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন সাদ্দাম মার্কেট হতে তাদের কাভার্ড ভ্যানে আনুমানিক ৯,৫৬,০০০/- (নয় লক্ষ ছাপান্ন হাজার) টাকা মূল্যের ৬১৪ (ছয়শত চৌদ্দ) পিস কম্বল বোঝাই করে ময়মনসিংহ ফুলপুর এলাকার উদ্দেশ্যে রওনা করে ০৫/০৭/২০২৬ খ্রিঃ ভোর অনুমান ০৫.০৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০২নং ওয়ার্ডস্থ সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে রাস্তার উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পৌঁছামাত্র অজ্ঞাতনামা ৮/১০ ডাকাত গাড়ীটিকে থামার সংকেত দেয়। এসময় ডাকাতরা ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। তখন ড্রাইভার মোঃ মাসুদ মিয়া (২৫) গাড়ীটি থামানো মাত্র অজ্ঞাতনামা ০৩ (তিন) জন ডাকাত তাদের গাড়ীতে উঠে তাদের দুজনকে এলোপাতাড়ি ভাবে চর থাপ্পড়, কিল, ঘুষি, লাথি মেরে তাদের গেঞ্জির কলার ধরে টানা হেচরা করে গাড়ী হতে নামিয়ে ধারালো ছুরি প্রদর্শন করে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে ১টি টেকনো স্মাট ফোন, মূল্য অনুমান ৩০,০০০/-টাকা ও নগদ ১০,০০০/-টাকা এবং ড্রাইভার মোঃ মাসুদ মিয়া (২৫) এর ব্যবহৃত ১টি vivo B64 স্মাট ফোন, মূল্য অনুমান ১২,৫০০/-টাকা, ১টি ড্রাইভিং লাইসেন্স জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাদের দুজনের মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে ডাকাতদের সাথে থাকা মাইক্রোবাসে উঠিয়ে দিয়ে কম্বলসহ কাভার্ড ভ্যান নিয়ে চলে যায়। অতঃপর ডাকাতরা ভুক্তভোগী দুজনকে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন বালিগাঁও বাজারে ফাঁকা জায়গায় নিয়ে একই তারিখ দুপুর অনুমান ০১.০০ ঘটিকার সময় মাইক্রোবাস হতে ফেলে দেয়।

এ ঘটনায় বাদির অভিযোগ পাওয়ার পরে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ০৭/০৭/২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে লুন্ঠিত কাভার্ড ভ্যান ও ৬১৪ পিস কম্বল উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত ডাকাত ১। আঃ রহিম (৪২), পিতাঃ মৃত- নূর মোহাম্মদ, স্থায়ী সাং- পশ্চিম লক্ষীপুর, ১৫নং ওয়ার্ড, থানা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুর, বর্তমান সাং- নূরবাগ (আবুল এর বাদীর ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ ফারুক@ বাবু (৪০), পিতা- আবুল কাশেম, স্থায়ী সাং- বরহমপুরা (তালুকদার বাড়ী), থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী, বর্তমান সাং- নূরবাগ (ফরমান এর বাসার ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; ৩। মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা- মৃত সেলিম আজম চৌধুরী, স্থায়ী সাং-আতাইকুলা, থানা- আতাইকুলা, জেলা-পাবনা, বর্তমান সাং- বনগ্রাম বাসস্ট্যান্ড (কাজিম উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা; ৪। আঃ গাফফার (৩৭), পিতা- আঃ কাদির, স্থায়ী সাং- গুয়াগাছিয়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান সাং- মানিকনগর ওয়াসা রোড, থানা- মুগদা, মহানগর- ঢাকা, এবং ৫। আঃ রহমান (৩০), পিতা-মোঃ ফারুক, স্থায়ী সাং- রাজারগাঁও, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমান সাং- মিতালী মার্কেট, ৯ নং ভবন, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদের’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :