1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

কাপাসিয়ায় ইউএনও ডাঃ তামান্না তাসনিম কে সাংবাদিকদের বিদায়ী সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

কাপাসিয়ায় ইউএনও ডাঃ তামান্না তাসনিম কে সাংবাদিকদের বিদায়ী সংবর্ধনা
আতিকুল ইসলাম আকন্দ, কাপাসিয়া প্রতিনিধি,গাজীপুর : সরকারি চাকুরিতে বদলি একটি স্বাভাবিক ঘটনাই কিন্তু কর্মস্থলে দীর্ঘ দিন চাকরি শেষে অনেক কর্মকর্তাই সহকর্মীদের কাছ থেকেও বিভিন্ন কর্মকান্ডের জন্য বিদায় নিতে পারেননা। সেখানে কর্মদক্ষতা ও পরস্পরের সঙ্গে তথ্য আদান প্রদানে অনন্য ভূমিকা রেখার জন্য কাপাসিয়ায় কর্মরত সংবাদিকদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী সংবর্ধনা পেলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ তামান্না তাসনীম।
৭ জুলাই বেলা ১২ টায় কাপাসিয়া প্রেসক্লাব ও কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ্যে প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ নাহিদুল হক।
বিদায়ী নির্বাহী কর্মকর্তা ডাঃ তামান্না তাসনীম এর কাপাসিয়া কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন – কাপাসিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন,জাকির হোসেন কামাল,বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, কাপাসিয়া রির্পোটার্স ইউনিটি’র সভাপতি সফিকুল আলম সবুজ, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন রিপন, কাপাসিয়া রিপোটার্স ইউনিটির কোষাদক্ষ্য মাহাবুবুর রহমানপ্রমুখ।
সাংবাদিকদের দেওয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য অশ্রুসিক্ত ও আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। এসময় তিনি সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি কাপাসিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কাপাসিয়ায় আমার কর্মজীবনে সবসময় পাশে থেকে সহযোগীতা করেছেন। আমার চাকরি জীবনে কাপাসিয়ার সাংবাদিকদের কাছ থেকে যে সম্মান পেয়েছি তা অন্য কোথাও থেকে পাইনি। আমি যেখানেই থাকি কাপাসিয়ার উন্নয়নে যদি কোন সুযোগ আসে তা ইনশাআল্লাহ করবো।
কাপাসিয়া সর্বদাই আমার ভাবনায় থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাহিদুল হক বলেন – আমাদের স্যার শুধু একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেননি, তিনি ছিলেন একজন মানবিক, সাংবাদিক ও জনবান্ধব এবং দূরদর্শী অভিভাবক। প্রায় সকল সমস্যই তিনি সহজেই সমাধান করে দিতেন।
সাংবাদিকরা বলেন- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে এবং উপজেলার সার্বিক উন্নয়নে তার আন্তরিক সহযোগিতা কাপাসিয়াবাসী ও স্থানীয় সাংবাদিক সমাজ কোনোদিন ভুলবে না।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাপাসিয়া প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে প্রিয় বিদায়ী কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ তামান্না তাসনীম কে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :