
সাদুল্লাপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি সুজন মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন
সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৭ নং ইদিলপুর ইউনিয়ন জামায়াতের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সুজন মিয়া (৪৮)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের যোগীবাড়ী গ্রামে নিজ বাড়ির প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মরহুমের দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা শফিউল আলম, জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হাসানুল হক বুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ। জানাজায় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সুজন মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। তিনি দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার সকাল সাড়ে ১১টায় তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
© All rights reserved © 2025
Leave a Reply