1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

পরিবেশক সমিতি দিনাজপুরের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ।। সভাপতি রানা ও সাধারণ সম্পাদক শামীম

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২১ Time View

পরিবেশক সমিতি দিনাজপুরের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ।। সভাপতি রানা ও সাধারণ সম্পাদক শামীম

দিনাজপুর প্রতিনিধি ॥
পরিবেশক সমিতি দিনাজপুর-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক কার্য-নির্বাহী কমিটির নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছে। ঘোষিত এই নতুন কমিটিতে মো. রেজোয়ান হোসেন চৌধুরী (রানা) সভাপতি এবং মো. শামীম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম. এ মামুন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির ১৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে সভাপতি মো. রেজোয়ান হোসেন চৌধুরী (রানা), সাধারণ সম্পাদক মো. শামীম কবির। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এম. এ মামুন বিপ্লব ও মো. রেফাত হাসান (রাব্বুল), যুগ্ম সম্পাদক এ কে এম হাসানুর রহমান (সোহাগ) ও মো. ইকবাল, কোষাধ্যক্ষ মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া সম্পাদক মো. বায়েজিদ শফিউল্লাহ, ধর্মীয় সম্পাদক মো. রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক অসিত চক্রবর্তী, নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, মো. সুলতান মাহমুদ (জুয়েল) ও মোঃ সাঈদ হোসেন।

সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই নতুন কমিটি আগামী দুই বছর (৩ জুলাই ২০২৬ থেকে ৩ জুলাই ২০২৮ পর্যন্ত) দিনাজপুরের পরিবেশকদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :