
হরিদাসে উপাসনালয় নাকি বাণিজ্যিক কার্যক্রম? ফটোগ্রাফারদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ
সংবাদ:
হরিদাস এলাকায় অবস্থিত একটি ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগকারী ফটোগ্রাফারদের দাবি, সেখানে কাজ করতে হলে তাদের কাছে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়।
তাদের ভাষ্য অনুযায়ী, মাসিক অর্থ দিতে রাজি না হওয়ায় পরে বছরে একজনের কাছে ৬০ হাজার টাকা অগ্রিম পরিশোধের শর্ত দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এই অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট স্থানে ফটোগ্রাফির কাজ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
© All rights reserved © 2025
Leave a Reply