
গোবিন্দগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা বিআরডিবি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন
কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ
জিয়া পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক আনারুল হক
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রেজাউল হক ও আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় আগামী ৬ জুলাই (সোমবার) জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে তৃণমূল পর্যায়ে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
© All rights reserved © 2025
Leave a Reply