1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

লামার রূপসীপাড়ায় অবৈধ বালু উত্তোলন: বিএনপি নেতা শাহাদাত গংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, প্রশাসনের অভিযানের পরও বন্ধ হচ্ছে না কার্যক্রম

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

লামার রূপসীপাড়ায় অবৈধ বালু উত্তোলন: বিএনপি নেতা শাহাদাত গংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, প্রশাসনের অভিযানের পরও বন্ধ হচ্ছে না কার্যক্রম
বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলা -এর উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের রূপনগর বাজার হয়ে বলিয়ার চর সড়কের একটি সেতুর পাশের ফোঁপা খালের মোহনায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত ও তার সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও একাধিকবার প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ বালু উত্তোলনে বাধা প্রদান করলেও কয়েকদিন কার্যক্রম বন্ধ রেখে পুনরায় একই স্থানে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করা হয়। এতে পরিবেশ বিপর্যয়, খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া এবং সড়ক ও সেতুর নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সর্বশেষ আজ আবারও ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন রূপসীপাড়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার। পরে তিনি বিষয়টি , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
সূত্র মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান— শাহাদাতের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনসহ আরও একাধিক অভিযোগ রয়েছে। এর আগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং দুই দফা কারাগারেও পাঠানো হয়েছিল।
প্রশ্ন উঠেছে, এত অভিযোগ, মামলা ও জেল হওয়ার পরও কোন প্রভাব বা ক্ষমতার বলে শাহাদাত গং বারবার আইন অমান্য করে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে? বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
বর্তমানে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও অন্যান্য সরঞ্জাম এখনও ঘটনাস্থলে পড়ে রয়েছে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।
#Lama #Bandarban #IllegalSandMining #BangladeshNews #EnvironmentProtection

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :