
রাজশাহীতে বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন
মোঃ ওলিউল্লাহ্ ( রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ ) রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-র নবনির্মিত ‘রাজশাহী বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ জুন ২০২৬ তারিখ (বৃহস্পতিবার) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিআরটিসি-র চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লা-র সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর মান্যবর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম এবং রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধনের ফলে রাজশাহী অঞ্চলের সামগ্রিক সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরিতে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
© All rights reserved © 2025
Leave a Reply