
গাইবান্ধায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জম্নজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা প্রাশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এঁর ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৫ মে সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, অনুষ্ঠানে কবির কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও সঙ্গীতের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।
© All rights reserved © 2025
Leave a Reply