
সফলভাবে সম্পন্ন হলো THM Community Bangladesh-এর বিশেষ অনলাইন ওয়ার্কশপ “Ocean to Himalaya: The Journey of Life”।
আমাদের সাথে স্পিকার হিসেবে যুক্ত থেকে নিজের অবিশ্বাস্য ‘Sea to Summit’ অভিযানের রোমাঞ্চকর গল্প ও অনুপ্রেরণা শেয়ার করার জন্য বাংলাদেশের গর্ব, এভারেস্ট বিজয়ী এবং অভিযাত্রী ইকরামুল হাসান শাকিল ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
🎙️ থ্যাংকস টু আওয়ার হোস্ট: পুরো সেশনটি অত্যন্ত চমৎকার এবং সাবলীলভাবে পরিচালনা করার জন্য THM Community Bangladesh-এর Director of PR & Media, Yesmin Fatema-কে জানাই বিশেষ ধন্যবাদ। আপনার চমৎকার হোস্টিং সেশনটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
✨ স্পেশাল থ্যাংকস টু আওয়ার ২০+ রিয়েল লার্নার্স: আজকের সেশনে যারা সমস্ত ব্যস্ততা ও ঝামেলা একপাশে সরিয়ে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, আপনাদের এই শেখার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। সংখ্যায় ২০ জন হলেও, আপনাদের এই পজিটিভ এনার্জি আমাদের আগামী দিনের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।
🎯 এখন সময় ছড়িয়ে দেওয়ার: শাকিল ভাইয়ের জীবনের গল্প থেকে প্রতিকূলতা জয় করার যে দারুণ শিক্ষণীয় বিষয়গুলো এবং প্লাস্টিক দূষণমুক্ত পৃথিবী গড়ার যে বার্তা আপনারা আজ পেয়েছেন, আমরা আশা করি তা শুধু নিজের মাঝেই সীমাবদ্ধ রাখবেন না। এই অনন্য জ্ঞান ও চেতনা সবার মাঝে ছড়িয়ে দিয়ে আপনিও হয়ে উঠবেন অ্যাডভেঞ্চার ট্যুরিজমের একেকজন দক্ষ লিডার!
পরবর্তী এক্সক্লুসিভ সেশন ও সুযোগগুলোর জন্য চোখ রাখুন আমাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে।
”Empowering Youth, Promoting Tourism, Connecting the World.”
Best Regards,
Ashraful Mowla Founder, THM Community Bangladesh.
#THMCommunityBD #SessionCompleted #IkramulHasanShakil #SeaToSummit #YouthLeadership #AdventureTourism #BangladeshToTheWorld
© All rights reserved © 2025
Leave a Reply