1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বিরতি রঞ্জন সরকার সভাপতি ও সুজন প্রসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩২ Time View

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বিরতি রঞ্জন সরকার সভাপতি ও সুজন প্রসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বিরতি রঞ্জন সরকার সভাপতি ও সুজন প্রসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শহরের ভিএইড রোডস্থ কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে শুক্রবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক বাসুদেব ধর। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাড. সুব্রত চৌধুরী।

সংগঠনের আহবায়ক বিরতি রঞ্জন সরকারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  ও দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হীরেন্দ্র নাথ সমাজদার হীরু, কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, জেলা নেতা রনজিৎ বকসি সূর্য্য, চঞ্চল সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন প্রসাদ।

সম্মেলনে  কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাড. সুব্রত চৌধূরী বলেন, দ্রæত সরকারকে আমাদের আট দফা দাবি বাস্তবায়ন এবং সেইসাথে অর্পিত সম্পত্তি  প্রত্যার্পণ আইন বাস্তবায়ন করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীতে সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :