
নওগাঁ জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম
মোঃ ওলিউল্লাহ্ নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। আজ পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়কে পুলিশ লাইন্সের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে সম্মাননা জানান।
পরিদর্শনকালে তিনি পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিসের দাপ্তরিক বিভিন্ন নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সেখানে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে পুলিশ সদস্যদের দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সর্বদা সজাগ ও জনবান্ধব হতে হবে।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে তার মূল্যবান মন্তব্যসহ স্বাক্ষর করেন। এ সময় আরআই (RI), পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025
Leave a Reply