1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বনদস্যু‘সুমন বাহিনী’র ৭ দস্যুর আত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৬ Time View

বনদস্যু‘সুমন বাহিনী’র
৭ দস্যুর আত্মসমর্পণ
এস এইচ রতন,বাগেরহাট
সুন্দরবনের বনদস্যু ‘সুমন বাহিনী’র সাত সদস্য তিনটি একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ কোস্টগার্ডের আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলার দ্বীগরাজে কোস্টগার্ডের অফিসে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলামের কাছে এসব বনদস্যুরা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী বনদস্যুদের মধ্যে সুমন বাহিনীর প্রধান বাগেরহাটের মোংলা উপজেলার সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) ও বাগেরহাটের রামপাল উপজেলা মাহফুজ মল্লিক (৩৪) রয়েছেন।
কোস্টগার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, বনদস্যু সুমন বাহিনী প্রধান সুমন হাওলার এর আগে ২০১৮ সালেও অস্ত্র ও গুলিসহ র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছিল। সে সময় তার সাথে সিদ্দিক হাওলাদারও আত্মসমর্পণ করেছিল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সুমনের নেতৃত্বে সিদ্দিকসহ ৭ জন আবার বনদস্যুতা করে। সুন্দরবনের সব সক্রিয় বনদস্যুদের দস্যুবৃত্তি পরিহার করে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানান এই কোস্টগার্ড কর্মকর্তা। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :