1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

রাণীনগরে বজ্রপাতে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃ*ত্যু: এলাকায় শোকের ছায়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৭ Time View

রাণীনগরে বজ্রপাতে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃ*ত্যু: এলাকায় শোকের ছায়া

মোঃ ওলিউল্লাহ্ নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার পারইল ফকিরপাড়া এবং বড়গাছা ইউনিয়নে এই পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় রাণীনগর থানার পারইল ফকিরপাড়া এলাকার মাঠে শ্রমিক হিসেবে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন দুই ব্যক্তি। তারা হলেন— পারইল ফকিরপাড়ার মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) এবং একই গ্রামের মোঃ আমিনুরের ছেলে তারেক ফকির (২৪)।
অন্যদিকে, উপজেলার ০৫নং বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিটা গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মোঃ নয়ন তালুকদার (৩২) নামে আরও এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের হাসেন তালুকদারের ছেলে।
দুর্ঘটনার পর বৃষ্টি থেমে গেলে স্থানীয় লোকজন মাঠের মধ্যে তাদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের মরদেহ উদ্ধার করে নিজ নিজ বসতবাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আকাশে মেঘের ডাক বা মেঘের গর্জন শুনলে মাঠের কাজ বা ধান কাটা তাৎক্ষণিক বন্ধ রেখে দ্রুত নিরাপদ আশ্রয়ে কিংবা ঘরে ফিরে আসুন। আপনার জীবন সবকিছুর চেয়ে মূল্যবান। বজ্রপাতের সময় কোনো অবস্থাতেই গাছের নিচে বা খোলা জায়গায় আশ্রয় না নিয়ে, পাকা কিংবা নিরাপদ কোনো ভবনে আশ্রয় নিন। নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :