
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তামশীদ ইরাম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন এমপি বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। আরও বলেন, বাল্যবিবাহ নারীর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পথ রুদ্ধ করে দেয় যা নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। প্রচেষ্টার অন্ত নেই আমাদের, তবু দেশের ৬৪ ভাগ বিয়ে বাল্যবিবাহ হিসেবে চিহ্নিত হয়েছে এটাকে রোধ করতে হবে।
সভায় মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশের টহল বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply