
চিলমারীতে ৫৭ পিস ইয়াবাসহ আটক ১
নুরআলম কুড়িগ্রাম জেলা প্রতিনিধী।
কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
শনিবার (০৯ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে চিলমারী থানাধীন রমনা ইউনিয়নের তেলিপাড়া চৌরাস্তা এলাকার মায়ের দোয়া হোটেলের সামনে অভিযান পরিচালনা করেন এসআই দিলীপ চন্দ্র বর্মন ও এসআই মোঃ আরিফ মাহমুদ আপেলসহ সঙ্গীয় ফোর্স।আটককৃত রুবেল মিয়া তেলিপাড়া (খড়খরিয়া) এলাকার মোঃ নুর জামালের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ হাজার ৮৮০ টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। বর্তমানে আসামি থানা হেফাজতে রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply