1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ১৬ মামলার পলাতক আসামি গ্রে*প্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২১ Time View

গোবিন্দগঞ্জে ১৬ মামলার পলাতক আসামি গ্রে*প্তার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাতিসহ ১৬ মামলার পলাতক আসামি তারাজুল ইসলামকে (৪৬) গ্রেপ্তার করেছে।  শনিবার (৯ মে) গ্রেপ্তারকৃত তারাজুলকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত তারাজুল উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাদিয়াদহ গ্রামের হাফিজার রহমানের ছেলে।

জানা গেছে, গাইবান্ধা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বুধবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার থেকে তারাজুলকে গ্রেপ্তার করে।

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মোত্তালিব জানান, জিজ্ঞাসাবাদ শেষে  শুক্রবার বিকালে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, তারাজুলের বিরুদ্ধে সম্প্রতি গোবিন্দগঞ্জ পৌর শহরের ইউনিলিভার ব্রাদার্স কোম্পানির গোডাউনে সংঘটিত ডাকাতি মামলা রয়েছে। এ ছাড়াও সে গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত ৩টি চাঁদাবাজি ও প্রতারণার মামলা, ৯টি মাদক মামলা এবং ৪টি মারামারি মামলার আসামী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :