1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩০ Time View

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ

 

রানা ইস্কান্দার রহমান।

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পনে ১১ টার দিকে সাঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে উপজেলার পদুমশহর ইউনিয়নের পদুমশহর এলাকার রেলগেট বাজারের আজিজিয়া মেডিকেল হলের সামনে মাদক- কেনা বেঁচার সময় মোঃ মেহেদী হাসান মিন্টু(২২) ও আশিকুর রহমান আশিক(২৪) নামে দুই যুবক কে গ্রেফতার করে।

গ্রেফতার মিন্টুর কাছে থেকে ২৫ পিস ও আশিকের কাছে থেকে ১৫ পিস সহ মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক মেহেদী হাসান মিন্টু পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামের আনিসুর রহমানের ছেলে আর আশিকুর রহমান আশিক একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পলাশবাড়ী- সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারির কথা স্বীকার করে। গ্রেফতারকরা দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :