
পলাশবাড়ীতে পলাশ পাগলার উপর হামলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
প্রতিনিয়ত সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্বেচ্ছা শ্রমে পুলিশ পোষাক পরে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা পলাশ পাগলার উপর দিন দুপুরে হামলা চালিয়েছে দুবৃত্তরা।
ঘটনাটিঘটেছে ৪ মে সোমবার বিকেল ৪ টায় (এস এমবি)সোনামাই বেওয়া স্কুল এন্ড কলেজ সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সাংবাদিক আশরাফুজ্জামান সরকার তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত পলাশ পাগলা বলেন, এস এস সি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় এস এম হাইস্কুল কেন্দ্রে ২ যুবক নকল সরবরাহ করছিলেন।এসময় পুলিশের পোষাক পরিহিত অবস্তায় পলাশ পাগলা তাদের কে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ তার উপর হামলা চালায় মাস্টারের ছেলে।তবে কোন মাষ্টারের ছেলে তাকে আঘাত করেছে তা তিনি বলতে পারে নাই।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সালাউদ্দীন আহম্মদ জানান পলাশের মাথা ও শরীরে গুরুতর
আঘাত করা হয়েছে। তার মাথায় সিটি স্ক্যান করা জরুরি। গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কিন্তু তাকে পলাশবাড়ী থেকে রংপুর না নেয়ায়,বর্তমানে পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বমি ও খিচুনি হচ্ছে।
আবাসিক মেডিকেল অফিসার জানান, গুরুতর আহত বিবেচনা করে পরে পরিবারের পক্ষ থেকে পরে তাকে উন্ন চিকিৎসার জন্য রংপুর নেয়া হচ্ছে।
© All rights reserved © 2025
Leave a Reply