1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

নাটোরের লালপুরে ট্রাকের নিচে চাপা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৬ Time View

নাটোরের লালপুরে ট্রাকের নিচে চাপা

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধঃ
লালপুর আশরাফুল (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪মে ২০২৬) উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রীজের উপর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুরে আশরাফুল ইসলাম লালপুর ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাওয়ার পথে ঈশ্বরদী অভিমুখী একটি মাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন।
নিহত আশরাফুল ইসলামের মা রুনিফা বেগম জানান আমি লালপুর বাজার করার জন্য আসছিলাম। এসময় লালপুর ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনার খবর শুনে দেখতে এসে মা নিজেই লাশ সনাক্ত করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :