1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সিলেটে নদীখনন সহ অন্যান্য উন্নয়ন মুলক কাজের শুভ সুচনা করলেন ৪৯ বছর পর প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৯ Time View

সিলেটে নদীখনন সহ অন্যান্য উন্নয়ন মুলক কাজের শুভ সুচনা করলেন ৪৯ বছর পর প্রধানমন্ত্রী

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেটের কৃষির প্রাণ বাসিয়া নদী ফিরে পাচ্ছে তার হারানো নাব্য।

১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খননকাজের সূচনা করেছিলেন,

ঠিক ৪৯ বছর পর আগামী ২ মে প্রধানমন্ত্রী হিসেবে সেই কাজের পুনর্জাগরণ করতে আসছেন তারেক রহমান।

এই সফরকে কেন্দ্র করে ‘বাইয়ারপাড়ে’ এখন বাঁধভাঙা আনন্দ।

প্রকল্প অনুযায়ী, মাশুকগঞ্জ বাজার থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার নদী খনন করা হবে।

এতে করে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকার প্রায় ১০ হাজার হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে।

ফলে প্রতি বছর অতিরিক্ত ২০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় প্রবীণরা স্মৃতিচারণ করে বলছেন, ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নিজে কোদাল হাতে মাটি কা’টতে নামেন, তখন পুরো এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সাথে যোগ দিয়েছিল।

প্রধানমন্ত্রীর এই আগমনে সেই পুরনো দিনের উদ্দীপনা আবার ফিরে এসেছে স্থানীয় কৃষকদের মাঝে।

দ’খল ও দূ’ষণে মৃ’তপ্রায় এই নদীটি খননের ফলে প্রায় ৯০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন।

শুধু কৃষিকাজই নয়, হারানো নৌপথ পুনরুদ্ধারের মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্য ও মৎস্য সম্পদের বিকাশেও এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।
৮৬৫৪৩২

৮৬৪৩১

৮৬৫৪৩

#Sylhettv24 #BasiaRiver #TariqueRahman #SylhetDevelopment #BreakingNewsSylhet #AgricultureBD #ZiaurRahman #HighCPM #ViralNews #FarmersRights #SylhetUpdate #ExpatBengali #UKBengali #USABengali #BangladeshProgress

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :