1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

রাজবাড়ীতে ২০ পুরিয়া হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৬ Time View

রাজবাড়ীতে ২০ পুরিয়া হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

​শামীম শেখ,স্টাফ রিপোর্টার

রাজবাড়ী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ (বিশ) পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মঞ্জুর মোরশেদ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ জনাব উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়।

​জানা গেছে, রাজবাড়ী সদর থানার এসআই(নিঃ)/ মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ০১/০৫/২০২৬ইং তারিখে রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর ইউনিয়নের উদয়পুর সাকিনস্থ জনৈক সুমন গাজীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করেন।

​অভিযানকালে পুলিশ ২০ (বিশ) পুরিয়া হেরোইন জব্দ করে এবং দুই মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো:

​১। রুমন শেখ (২১), পিতা- মৃত আকতার শেখ, সাং- দূর্গাপুর।

২। মোঃ মোজাফ্ফর মোল্লা (৩১), পিতা- ছত্তার মোল্লা, সাং- বাগচী ডাঙ্গী।

উভয় আসামী বালিয়াকান্দি থানার বাসিন্দা বলে জানা গেছে।

​এই মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২, তারিখ- ০১/০৫/২০২৬খ্রিঃ। ধারা- ৩৬(১) সারণির ০৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

​ধৃত আসামীদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রাজবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :