1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সারা দেশের ন্যায় গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন 

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৮ Time View

সারা দেশের ন্যায় গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

“ক্রীড়া হলে পেশা”,পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্য নিয়ে ক্রীড়া মন্ত্রনালয়ের তত্বাবধানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেল ৩ টার দিকে সিলেট জেলা ষ্ট্রেডিয়াম থেকে ভার্চুয়ালী সারা দেশে একযোগে স্পোর্টসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান(এমপি)। উদ্বোধনীতে ভার্চুয়ালী যুক্ত হয়ে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ইনডোর ষ্ট্রেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমান, ফুলছড়ি-সাঘাটা- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, পৌর প্রশাসক মুশফিকুর রহমান, সিভিল সার্জন রফিকুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক, মাহমুদুন নবী টিটুল, সদর বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, স্কুলের খেলোয়াড়রা, রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ অন্যরা।  উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় আটটি খেলার প্রদর্শনী দেখানো হয়।

খেলাগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, মার্শাল আর্ট  সাঁতার। গাইবান্ধা জেলার প্রত্যেক উপজেলা ও পৌরসভার খেলায় ছেলে ও মেয়ে উভয় মিলে ২ টি করে সর্বমোট ১৬ দল অংশগ্রহণ করবে।

খেলা গুলোর প্রদশর্নী শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উদ্দেশ্য বলেন, আমি চাই তোমরা এই খেলার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশ কে তুলে ধরবে। তোমারের মধ্যে থেকে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। এই দেশ কে তোমরা একসময় নেতৃিত্ব দিবে। আমাদের সময় প্রায় শেষ। তোমরা প্রত্যেক শিশুরা একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে।

তিনি আরো বলেন, সবাই কে মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে। এটাতে কাউকে মাফ করা যাবে না। পড়াশোনার পাশাপাশি খেলতে হবে। নিজেকে তৈরি করে নিতে হবে। তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি চাও সেই অনুযায়ী কাজের মাধ্যমে সামনে এগোতে হবে।

অনুষ্ঠান শেষে আজকে গাইবান্ধা সদর দল বনাম সাদুল্লাপুর উপজেলা পুরুষ দল কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :