1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

রণজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়েরশারিরিক শিক্ষা শিক্ষককে নিয়ে প্রকাশিত সংবাদ,সরেজমিন গিয়ে ভিন্ন চিত্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৬ Time View

রণজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়েরশারিরিক শিক্ষা শিক্ষককে
নিয়ে প্রকাশিত সংবাদ,সরেজমিন গিয়ে ভিন্ন চিত্র
এন এইচ রতন,বাগেরহাট
বাগেরহাট সদররে খানপুর ইউনিয়নের রণজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক সরদার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অ¯^াভাবিক আচরণের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা ও পাল্টা বক্তব্য সামনে এসেছে|বিষয়টি অনুসন্ধা সরেজমিনে গেলে পাওয়া গেছে সম্পীর্ন ভিন্ন তথ্য ও মতামত
সরে জমিনে গিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বললে,একাধিক শিক্ষার্থী দাবি করেছে, ২০২১ সালে মাহমুদ স্যার নতুন যোগদানের পর একটি ঘটনা ঘটেছিল, যা পরবর্তীতে ভুল বোঝাবুঝি হিসেবে সমাধান হয়| এরপর এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি বলেও তারা উল্লেখ করে| শিক্ষার্থীদের ভাষ্য, বর্তমানে যে অভিযোগ গুলো প্রচারিত হচ্ছে সেগুলো সাম্প্রতিক নয় এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়| তারা আরও জানায়, স্যার আমাদের সন্তানসম দৃষ্টিতে দেখেন, তার আচরণে অসঙ্গত কিছু আমরা দেখিনি|তাছাড়া গত ৪/৫ মাস যাবৎ সারের কোন ক্লাস নেই|
তবে শিক্ষার্থীদের আরও অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে প্রধান শিক্ষক তাদের কক্ষে ডেকে সাংবাদিকদের দেওয়া বক্তব্য লিখিত আকারে দিতে বলেন| তা না হলে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয় বলে দাবি করে তারা| এতে অনেক শিক্ষার্থী মানসিক ভাবে চাপে পড়ে ও হতাশাগ্রস্ত্য হয়ে পড়েছে|
এদিকে বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরদার মাহবুবুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ ‘পরিকল্পিত’ হতে পারে| তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই শিক্ষকের সঙ্গে কাজ করছেন এবং এমন আচরণের কোনো বাস্তব প্রমাণ তারা আগে দেখেননি| বরং অভিযোগগুলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্বের ফল হতে পারে বলে তারা মনে করেন|
কয়েকজন শিক্ষক আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের কিছু প্রশাসনিক বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে, যা মাঝেমধ্যে উত্তেজনার সৃষ্টি করে| এই পরিস্থিতিকে কেন্দ্র করে একটি পক্ষ উদ্দেশ্যমূলক ভাবে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন|
এছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে বাইরের কোনো মহল থেকেও ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না|
অভিযোগের বিষয়ে সরদার মাহবুবুর রহমান বলেন, “আমাকে নিয়ে একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে| কিছুদিন আগে প্রতিষ্ঠানিক দুর্নীতির বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার মতবিরোধ হয়েছিল| আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন| কেউ এ ধরনের অভিযোগ প্রমাণ করতে পারবে না|” তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন|
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দাস অভিযোগের বিষয়ে বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন আমাকে শিক্ষার্থীদের লিখিত বক্তব্য নিতে বলেছে| আমার সঙ্গে কারও কোনো ঝামেলা নেই| আমরা চাই বিদ্যালয়ে ¯^াভাবিক পরিবেশ বজায় থাকুক|
প্রসঙ্গত, এ ঘটনায় পূর্বে প্রকাশিত সংবাদের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়| সংশ্লিষ্ট সকল পক্ষই এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন|#
বাগেরহাট|
০১-০৫-২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :