1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৭ ডাকাত সদস্য গ্রেফতার””

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

“”নওগাঁয় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৭ ডাকাত সদস্য গ্রেফতার””

নওগাঁ থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।

নওগাঁয় ডাকাতির প্রস্তুতি কালে আন্ত:জেলা ডাকাত দলের ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ট্রাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
২৯ এপ্রিল ২০২৬ বুধবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের ছমিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খোরশেদ মন্ডলের ছেলে আজাহার আলী (৪৫), জামাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর হোসেনের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), খোরশেদ মন্ডলের ছেলে হাসান (৩০), বগুড়া জেলার গাবতলী উপজেলার আনারুল হকের ছেলে রনি (৩২) ও মন্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার সান্তাহার-নাটোর সড়কে রাত ৩ টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, ট্রাক ও মালবাহী অন্যান্য যানবাহন নিয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর এলাকার শহিদুলের ছমিলের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান। এসময় আসামীদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, রেজিস্ট্রেশন বিহীন ১ টি ট্রাক, ১ টি মোটরসাইকেল, ১ টি ব্যাটারী চালিত অটোভ্যান ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। রাস্তায় ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশে তারা একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তিরা জয়পুরহাটে ও বগুড়ায় সহ বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। আসামীরা গ্রেফতার হওযায় সড়কে ডাকাতি কমে আসবে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সাংবাদ সম্মেলনে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীব ব্যানার্জী সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :