1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর  ইউপির পবনাপুর দক্ষিনপাড়া গ্রামে একটি দোকান পুড়ে ছাই হয়েছে। ২৯ এপ্রিল বুধবার দিবাগত রাতে এঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,আনারুল ব্যাপারী(৫০)একটি দোকানঘড় নগদ অর্থ, অটোভ্যান,চালসহ প্রায় তিন লক্ষ টাকা পুড়ে ছাই।২৯ তারিখ বুধবার দিবাগত রাত ২ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বিদ্যুত সঞ্চালন তার বেয়ে জ্বলন্ত  আগুনের লেলিহান শিখা ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে।স্থানীয়রা খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেও নিমিশেই সব পুড়ে ছাই

জীবন-জীবিকা নির্বাহে একমাত্র সম্বল ছিল একটি দোকানঘর।ভস্মিভূত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন দিশেহারা  হয়ে পড়েছে।সরকারি-বেসরকারি সাহায্য-সহযোগিতা পেতে পরিবারটি উপজেলা ও জেলা প্রশাসনসহ দায়িত্বশীল কর্তৃপক্ষ ছাড়াও দানশীল-পরোপকারী ও আন্তরিক ব্যক্তিবর্গ ছাড়াও জন-প্রতিনিধিদের নিকট মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন।

অত্র ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ান ও উপজেলা নিবার্হী অফিসারকে বিষয়টি জানান।

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ আনারুল ইসলামের পরিবারকে তাৎক্ষণিক দুই বস্তা চাল কম্বলসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।।এবং সম্ভাব্য সহায়তাদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপজেলা নিবার্হী অফিসার জাবের আলী ও উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা আঃ সালাম। এসময় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :