
নাটোরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার ৮ টার দিকে নাটোর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হক,নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন
আইন সবার জন্য সমান এই নীতিকে বাস্তবে রূপ দিতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে যেতে পারেন না, আইনজীবী নিয়োগ করতে পারেন না। তাদের জন্য এই আইনগত সহায়তা কার্যক্রম এক আশীর্বাদস্বরূপ।
আমাদের দায়িত্ব হলো এই সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো এবং তাদের পাশে দাঁড়ানো। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি কাজ করছে, যেখানে সহজেই মানুষ সহায়তা পেতে পারে।
© All rights reserved © 2025
Leave a Reply