1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর |

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর |

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

 

সিলেট বিভাগের মৌলভী বাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা ও ৫০টি ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে।

বড় গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

বিভিন্ন এলাকায় টানা প্রায় ১৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

দুর্যোগ মোকাবেলায় সোমবার উপজেলা প্রশাসনের জরুরী সভা হয়েছে।

রোববার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখি ঝড়ে এই ক্ষতি সাধিত হয়।

জানা যায়, কালবৈশাখি ঝড়ে উপজেলার আদমপুর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার, মুন্সিবাজার ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে শতাধিক বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

আদমপুর ইউনিয়নে সবচেয়ে বেশি গাছগাছালি ভেঙ্গে পড়েছে। তাছাড়া গাছগাছালি ভেঙ্গে ও উপড়ে পড়ে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও অসংখ্য স্থানে তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে।

বড় গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রের ১১ কেভি লাইন ও প্রয়োজনীয় মালামালসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

দু’টি কালভার্ট বিধ্বস্ত হয়ে পড়েছে। সকাল ১০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, কালবৈশাখি ঝড়ে বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ জানা গেছে।

তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চেয়ারম্যানদের মোবাইল ফোন বন্ধ থাকায় সোমবার দুপুর পর্যন্ত ৫৫টি বসতঘর আংশিক বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এছাড়া আরো কিছু ক্ষয়ক্ষতির তথ্য বিকাল পর্যন্ত পাওয়া যাবে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে বলেন, কালবৈশাখি ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে।

গাছগাছালি ভেঙ্গে শতাধিক মিটার বিনষ্ট হয়েছে, ১৫০টি স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ লাইন মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, উপজেলার ২২ বর্গকিলোমিটারে সোমবার দুপুর পর্যন্ত ৫৫টি ঘর আংশিক বিধ্বস্ত, দু’টি কালভার্ট ও গাছগাছালি ভেঙ্গে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্তের তথ্য পাওয়া গেছে। জরুরিভাবে দুর্যোগ মোকাবেলায় সোমবার সকালে সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :