
হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃ ত্যু
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেট বিভাগের হবিগঞ্জে বানিয়াচং ও নবীগঞ্জে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
এতে আহত হয়েছেন আরও এক জন। সোমবার দুপুরে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়ার আব্দুল সালাম (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মকসুদ আলী গড়দার হাওরে নিজ জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নোয়াগাঁও গ্রামের ছাবর উল্লার ছেলে।
এদিকে, একই সময়ে বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুল সালামের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি একই গ্রামের আব্দুল গফুরের ছেলে। এছাড়া বজ্রপাতে একই উপজেলার গড়পাড় গ্রামের সামরুজ মিয়া (৫০) নামে আরেকজন কৃষক আহত হয়েছেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মকছুদ আলীর পরিবারটি দরিদ্র। তার পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2025
Leave a Reply