
★★জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬★★
নুরআলম,জেলা প্রতিনিধী।
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় চিলমারী উপজেলায় ২৩ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর আজ শুভ উদ্ভোধন ও র্যালি করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান,উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, আর এম ও রায়হান, ওসি নয়ন কুমার,সাংবাদিক নুরআলম,হুমায়ুন কবির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন
আমাদের লক্ষ্য হলো সকল বয়সী মানুষের পুষ্টি চাহিদা পূরণে সচেতনতা সৃষ্টি করা। শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশ, কিশোর-কিশোরীদের বৃদ্ধির চাহিদা, গর্ভবতী মায়েদের পুষ্টি নিরাপত্তা এবং প্রবীণদের স্বাস্থ্য রক্ষায় সুষম খাদ্য অপরিহার্য । এজন্য স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি, ফলমূল এবং সহজলভ্য পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরা প্রয়োজন। মনে রাখতে হবে, দামি খাবারই একমাত্র পুষ্টির উৎস নয়—মৌসুমি ও স্থানীয় খাদ্যই পারে পুষ্টির চাহিদা পূরণ করতে ।
আমি সকলের প্রতি আহ্বান জানাই—পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে পুষ্টিবান্ধব পরিবেশ গড়ে তুলতে একযোগে কাজ করি। শিক্ষক, স্বাস্থ্যকর্মী, এনজিও এবং স্থানীয় নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি, ফাস্ট ফুড ও ভেজালের বিরুদ্ধে সচেতনতা জোরদার করতে হবে ।
#জনস্বার্থে
উপজেলা প্রশাসন, চিলমারী,কুড়িগ্রাম।
© All rights reserved © 2025
Leave a Reply