
গাইবান্ধায় ২ মে থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
“স্বপনের পথে বিজয়ের সাথে” এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় দোষরা মে অথ্যাৎ ২ মে থেকে শুরু হচ্ছে নুতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কার্যক্রম। আজ(২২ এপ্রিল) বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ।
তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
কার্যক্রমটির মুল উদ্দেশ্য প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি ও তাদের জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলা।
এ প্রতিযোগিতায় মোট আটটি অনুষ্ঠান থাকবে। এগুলো হলো, ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, মার্শাল আর্ট ও সাঁতার।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ২৭ এপ্রিলের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানান । গাইবান্ধা জেলার প্রত্যেক অনুষ্ঠানে উপজেলা ছেলে ১ টি ও মেয়ে ১ দল করে সর্বমোট ১৬ দল অংশগ্রহণ করবে।
এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ২ মে ২০২৬ সিলেট জেলা স্টেডিয়ামে করবেন মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হবে। এরপর জেলা পর্যায়ের খেলা শেষে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা ফুটবল খেলোয়াড় এসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লুলুসহ অন্যরা।
© All rights reserved © 2025
Leave a Reply