1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

পলাশবাড়ীতে ৫ম শ্রেনী শিশু’র ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

পলাশবাড়ীতে ৫ম শ্রেনী শিশু’র ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক রিফাতকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থী ও এলাকাবাসী।

২১ এপ্রিল দুপুরে উপজেলার বরিশাল এলাকায় এ মানববন্ধনে অংশ নেন অত্র এলাকার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, মামলা দায়েরের কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ আজও ধর্ষণে অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করতে পারেনি। মানববন্ধনকারীরা রিফাতকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভবানীপুর গ্রামে প্রতিবেশীর বাড়ী হতে গাভীর দুধ নিয়ে ফেরার পথে ধর্ষক রিফাত পথরোধ করে মুখ চেপে ধরে রাস্তার পাশে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। ধর্ষক রিফাত একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তারপর থেকেই ধর্ষণে অভিযুক্ত রিফাত পলাতক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :