1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলায় তিন সপ্তাহব্যাপী হাম রোগের টিকাদান কর্মসুচি শুরু হয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলায় তিন সপ্তাহব্যাপী হাম রোগের টিকাদান কর্মসুচি শুরু হয়েছে

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলায় তিন সপ্তাহব্যাপী হাম রোগের টিকাদান কর্মসুচি শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধিনে গাইবান্ধা জেলা সিভিল সার্জনের তত্বাবধানে পরিস্থিতি মোকাবিলায় গতকাল(২০ এপ্রিল)সোমবার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ১ ডোজ  হাম-রুবেলা নামক বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়।

জেলার ৭ উপজেলা ও পৌরসভাগুলোতে ২ হাজার ৪০ টি অস্থায়ী ও ১০ টি স্থায়ী কেন্দ্রে একযোগে এই টিকাদান কর্মসুচি বাস্তবায়ন হবে।

যা চলবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ব্যাতিত)। টিকাদান কর্মসুচিতে জেলায় ২ শত ৯২ টি দল ও ৫৮৪ জন সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

জেলা জুড়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ৪৫৫ শিশুকে এই টিকার আওতায় আনা হবে বলে জানা গেছে। এদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ১৯৭ জন ছাত্র ও ১লাখ ৩৮ হাজার ১ শত ৭৯ জন ছাত্রী রয়েছেন।

এদিকে গত ৭২ ঘন্টায় ৫ জন শিশু রোগী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। গাইবান্ধা জেলায় হাম উদ্বেগজনক নয় বলে জানিয়েছেন সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আসিফ উর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :