1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ এর নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পাদনের লক্ষ্যে অদ্য ২০ এপ্রিল ২০২৬ খ্রি. পুলিশ লাইন্স ড্রিলশেডে ২১, ২২ ও ২৩ এপ্রিল গাইবান্ধা জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সংক্রান্তে একটি প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক ব্রিফিং-এ সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি, সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন, গাইবান্ধা মহোদয়। তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় ব্রিফিং-এ জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার, সি-সার্কেল, গাইবান্ধা,  জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :